স্পোর্টস ডেস্ক
আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার, তবে ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান অংশগ্রহণ করবে না।পিসিবি ও সরকারের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদির নেতৃত্বে পাকিস্তান দলকে বিশ্বকাপ খেলার অনুমোদন দেওয়া হয়েছে। তবে গ্রুপ পর্বের ভারত ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
রোববার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তান সরকার নিশ্চিত করেছে, ‘পাকিস্তান ক্রিকেট দলকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে। তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।’

