মোস্তাফিজার রহমান
আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা তফসিল ক্রয় বিক্রয়, প্রার্থী যাচাই-বাছাই সর্বশেষ প্রতীক বরাদ্দ পেয়ে প্রার্থীরা মাঠে-ঘাটে হাটবাজারে শহর বন্ধরে গ্রামগঞ্জে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বিভিন্ন দলের প্রার্থীরা।
তারই ধারাবাহিকতায় আজ বুধবার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ২৬ কুড়িগ্রাম-২ (ফুলবাড়ী- কুড়িগ্রাম সদর ও রাজারহাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ-এর পক্ষে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রচার প্রচারণা জোরদার করার লক্ষে বিএনপির সহযোগী সংগঠন তাঁতি দলের নেতাকর্মীরা মাঠে নেমেছে।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা তাঁতী দলের সভাপতি আনিছুর রহমান আনিছ,সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা,ফুলবাড়ী উপজেলা তাঁতী দলের সভাপতি মোফাজ্জল হোসেন, সিনিয়র সহ সভাপতি সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান লাকু, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহীন আলম,সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক সহ আরো অনেকে।
জেলা নেতৃবৃন্দ জানান, আমরা জেলা তাঁতি দলের নেতৃবৃন্দ ধানেন শীষেন পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণা ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাধারণ মানুষের কাছে প্রার্থনা করছি এবং মাঠ ঘুরে সাধারণ মানুষের অনেক সারা পেয়েছি এবং ধানের শীষে ভোট দিবেন বলে জানান তারা। ধানের শীষ মার্কায় ভোট দিয়ে সোহেল রহমান কায়কোবাদ ভাইকে জয়যুক্ত করতে পারলে এলাকার উন্নয়ন করবেন ইনশাল্লাহ।

