
হারুন শেখ
নির্বাচনী কাজে সারা বাংলাদেশে নারী হেনস্তার প্রতিবাদে রামপালে বিক্ষোভ মিছিল করা হয়েছে। সোমবার ৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টায় ফয়লাহাটের খুলনা-মোংলা মহাসড়কে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রামপাল জামায়াতে ইসলামীর নারী শাখার উদ্যোগে এ মিছিল উত্তর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, সারা বাংলাদেশের জামায়াতে ইসলামীর নারী সদস্যদের প্রচার প্রচারণায় বাঁধা দেয়ার ঘটনা ঘটে। নির্বাচনী প্রচারে বাঁধা দেয়ার প্রতিবাদে এবং সুষ্ঠু নির্বাচনের দাবীতে কয়েক সহাস্রাধীক নারাী প্রতিবাদ মিছিল করেন। রামপাল সদরের ভাগা বাজার থেকে মিছিল বের করা হয়, যা ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য দেন বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এ্যাডভোকেট আ. ওয়াদুদ, জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হুসাইন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মূখ্য যুুগ্ম সংগঠক মোল্লা রহমতুল্লাহ প্রামুখ।

