ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পাঁচদোনা মোড় এলাকায় অবস্থিত জামিয়া কারিমিয়া লুৎফুন্নেছা মহিলা মাদরাসায় শিক্ষার্থীদের পবিত্র কোরআনুল কারিমের প্রথম সবক উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাদরাসা সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার পর গত প্রায় ১২ বছর ধরে প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে দ্বীনি শিক্ষার কার্যক্রম পরিচালনা করে আসছে। বিষয়টি নিশ্চিত করেন প্রতিষ্ঠানের মোহতামিম হাফেজ মাওলানা রেজাউল করিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলহাজ্ব মনির হোসেন (ভিপি মনির)। সভাপতিত্ব করেন নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি জনাব সারোয়ার হোসেন মৃধা।

এছাড়া অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব নিজাম উদ্দিন খান।

অনুষ্ঠানে মাদরাসার সভাপতি আলহাজ্ব মাওলানা ফরিদ উদ্দিন ও পরিচালক আলহাজ্ব মাওলানা রুহুল আমিন শিক্ষার্থীদের পবিত্র কোরআনুল মাজিদের প্রথম সবক উদ্বোধন করেন।

এ সময় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।