
ওমর ফারুক
নরসিংদীেত শহীদ জিয়া, মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে রাশেদুল হাসান রেন্টুর পিতা মরহুম আলহাজ্ব আবদুল মতিন মোল্লার রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়েছে।
ব্যাপক প্রস্তুতি নিয়ে উন্নতমানের রচিত সম্মত খাবার পরিবেশন করে কয়েক হাজার লোকের উপস্থিতিতে ইফতারও দোয়া মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করা হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) নরসিংদী সদর উপজেলার চৌয়ালা এলাকায় তাঁর নিজ বাসভবনে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট ও জেলা বিএনপির কোষাধ্যক্ষ সিআইপি
আলহাজ্ব রাশেদুল হাসান রিন্টুর ব্যক্তিগত উদ্যোগে এ আয়োজন করা হয়।
মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছরের মতো এ বছরও ব্যক্তিগত উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট ও জেলা বিএনপির কোষাধ্যক্ষ এবং মরহুম আলহাজ্ব আবদুল মতিন মোল্লার সন্তান সিআইপি রাশেদুল হাসান রিন্টু। অনুষ্ঠানে শহীদ জিয়া, মরহুমা বেগম খালেদা জিয়া রুহের আত্মার মাগফেরাত ও শহীদ জিয়া, মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়।

পাশাপাশি সিআইপি রেন্টুর পিতা মরহুম আলহাজ্ব আবদুল মতিন মোল্লার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করে এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচালকবৃন্দ, জেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ উপস্থিতিতে শহীদ জিয়া, মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।
পাশাপাশি মরহুম আলহাজ্ব আবদুল মতিন মোল্লার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

