
ওমর ফারুক
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের সুস্থতা ও নিরাপত্তা কামনায় নরসিংদীর নজরপুর ইউনিয়নে এক ব্যতিক্রমধর্মী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের দিলারপুর গ্রামে ম্যারাথন চ্যাম্পিয়ন সাব্বির ভূঁইয়ার উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নরসিংদী সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রেদোয়ান মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
অনুষ্ঠানে দেশ ও প্রবাসে থাকা সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।
এসময় বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের সুস্থতা ও নিরাপত্তা কামনায় এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা বহন করে।
আয়োজক ম্যারাথন চ্যাম্পিয়ন সাব্বির ভূঁইয়া বলেন, মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসী ভাইদের নিরাপত্তা ও সুস্থতা কামনা করেই এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে

