ওমর ফারুক
বার্তা সম্পাদক

পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদীর রায়পুরা পৌরসভা এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক এই উদ্যোগের অর্থায়ন করেছেন রায়পুরা পৌরসভার কৃতি সন্তান ও প্রবাসী সমাজসেবক অহিদুজ্জামান অহিদ।

বিগত বছরের ধারাবাহিকতায় এ বছরও তার ব্যক্তিগত অর্থায়নে রায়পুরা পৌর এলাকার কয়েক শতাধিক দুস্থ, অসহায়, দরিদ্র, বিধবা ও বয়স্ক নারী-পুরুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও থ্রি-পিস উপহার হিসেবে বিতরণ করা হয়।স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের তালিকা প্রস্তুত করে প্রবাসী সমাজসেবক অহিদুজ্জামান অহিদ রায়পুরা পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নিজ হাতে এসব উপহার সামগ্রী বিতরণ করেন।

তার এ মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।অহিদুজ্জামান অহিদ বলেন, পবিত্র রমজান মাসে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই তার মূল লক্ষ্য। ভবিষ্যতেও তিনি এ ধরনের মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া-র রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সুস্বাস্থ্য কামনা করে দেশ ও জাতির কল্যাণ কামনা করছেন।

একই সঙ্গে তিনি জানান, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল-এর নেতৃত্বে সমাজসেবামূলক কার্যক্রমে তার প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজের কল্যাণে কাজ করতে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।