মোঃ কামরুল ইসলাম খান
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

 

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় অভিযান চালিয়ে ৬১ টি পিচ ইয়াবা  সহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার  করেছে থানা পুলিশ।

সোমবার (১৬  মার্চ ) ফুলপুর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশেদুল হাসানের দিক নির্দেশনায় এস আই শামীম হোসাইন, এএসআই মাজহারুল সহ গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর  উপজেলার পৌর বাসস্ট্যান্ড এলাকার শেরপুর রোড গোল চত্বরে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকৃতরা হল১)রাসেল (৩৬)পিতা শাজাহান ২)সোহানুর রহমান সোহান (২৫) পিতা মকবুল হোসেন সাং উভয়গ্রাম কাজীয়াকান্দা থানা ফুলপুর। আসামি রাসেলের বিরুদ্ধে পূর্বের  ফুলপুর থানায় ৮ টি এবং শেরপুর জেলার নকলা থানায় ০১টি মাদক মামলা রয়েছে। 

আসামি সোহানুর রহমান সোহান এর বিরুদ্ধে ফুলপুর থানায় ০১ টি হত্যা মামলা,৬টি মাদক মামলা এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় ০১টি মাদক মামলা  রয়েছে।

এ বিষয় জানতে চাইলে  ফুলপুর থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ রাশেদুল হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে  তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।