বিশেষ প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতরের ছুটির মাঝেও থেমে নেই চিকিৎসা সেবা। নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ছুটির দিনেও জরুরি সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা।
আজ বুধবার (১৮ মার্চ ২০২৬) পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে দুইজন নবজাতক পৃথিবীর আলো দেখেছে। পরিবার ও উৎসবের আনন্দের মাঝেও চিকিৎসকরা নিজেদের দায়িত্বকে প্রাধান্য দিয়ে সফলভাবে অপারেশন সম্পন্ন করেন।
সিজারিয়ান অপারেশনটি পরিচালনা করেন গাইনী বিশেষজ্ঞ ডা. শামীম জাহান নুপুর। এনেস্থেসিয়া প্রদান করেন এনেস্থেসিয়া বিশেষজ্ঞ ডা. আরিফুল হক।
পুরো কার্যক্রম তদারকি করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মোহাম্মদ আতিকুল ইসলাম।
ছুটির দিন, পবিত্র রমজান মাস এবং ঈদের আনন্দ—সবকিছুর ঊর্ধ্বে উঠে রোগীদের জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করার এ প্রচেষ্টা প্রশংসনীয় বলে মনে করছেন স্থানীয়রা।

