মোঃ শাহ আলম
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কাশিমপুর মাষ্টার বাড়ি আহসান উল্লাহ্ গোষ্ঠীর কন্যধার মরহুম আইয়ূব আলীর বড় সন্তান প্রভাষক আব্বাস উদ্দিন মিজান ও শিক্ষক মো: আবু সাঈদ সেলিম এর যৌথ উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ ২০২৬) ২৮তম রমজানের দিনে দোয়া মাহফিল ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয় নিজ গ্রামের বাড়িতে। অনুষ্ঠানে সাংবাদিক হৃদয় শাহআলম এর সঞ্চালনায় ও সভাপতিত্ব করেন সাবেক মেম্বার আবুল হোসেন,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদুর রহমান ফরিদ, মো: আব্দুল হাকিম কালন,আবু কালাম,মঙ্গল মিয়া,শুক্কুর আলী,শুভ,রনি,হাবিব,মো: আক্তার মেম্বার,মো: ফারুক মিয়া,আ: সালাম, আকবর হোসেন,নাজু মিয়া,এনু মিয়া,টিটু মিয়া,মির্জা ইকরাম,মুজাহিদ, ইব্রাহিম হোসেন সহ অনেকেই।
উক্ত অনুষ্ঠানে মরহুম আইয়ূব আলীর পুত্র শিক্ষক আবু সাঈদ সেলিম সবার উদ্দেশ্যে তাহার বাবা সহ দেশ ও প্রবাসে অবস্থানরত এবং সকল কবরবাসীর জন্য দোয়া চেয়েছেন। তিনি আরো জানান আগামীতে আরো বড় ভাবে এই দোয়া মাহফিল ও ইফতার পার্টির আয়োজন করা হবে।

