মোঃ মোবারক হোসেন
নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর মনোহরদীতে ৯০ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯ মার্চ বৃহস্পতিবার মনোহরদী পৌরসভার নুরজাহান হোটেলে এ ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন ডা.ইব্রাহীম টিটন।

এ সময় ইফতার ও দোয়া মাহফিলের প্রধান সমন্বয়ক
ও সঞ্চালক মো. মাহফুজুর সরকার বলেন, আজকের মতো আমরা যেন প্রতি বছর একত্রিত হয়ে প্রতি রমজানে একটি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করতে পারি উপস্থিত সকলের প্রতি তিনি এ আহবান রাখেন।

এসময় ‘৯০ ব্যাচ ছাড়াও ৯১,৯২,৯৩, ও ৯৪ ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন,গুলজার হোসেন গুলশান, কনক তালুকদার,শ্যামল রায়, সেলিম, মানিক সাহা প্রমুখ।

ইফতার ও দোয়া মাহফিলে আবুল কালামকে আহবায় করে একটি কমিটি গঠন করা হয়। মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফরহাদ হোসেন মোল্লা।