হযরত বেল্লাল
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. মোজাহারুল ইসলাম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুন্দরগঞ্জবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের মাঝে আসে খুশি ও আনন্দের বার্তা নিয়ে। এই দিনে ধনী-গরিব সকল ভেদাভেদ ভুলে একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত।
তিনি আরও বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই হোক আমাদের ঈদের প্রধান অঙ্গীকার। সবাইকে নিয়ে, সবাইকে পাশে নিয়ে একটি সুখী ও সমৃদ্ধ সমাজ গঠনে আমাদের এগিয়ে আসতে হবে।
মোজাহারুল ইসলাম সুন্দরগঞ্জবাসীর সার্বিক মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানান।
শেষে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন তিনি সকলের জীবনকে সুখ, শান্তি ও কল্যাণে ভরে দেন এবং দেশ ও জাতির উন্নয়ন ও অগ্রগতির পথ সুগম করেন।

