মোঃ আব্দুল খালেক
কুড়িগ্রামের রৌমারী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার (২৭ মার্চ) ভোর আনুমানিক ৬টার দিকে বাংলা বাজার বিওপির এসআইপি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত টহল চলাকালে এ অভিযান পরিচালনা করেন। অভিযানটি পরিচালিত হয় মেইন পিলার ১০৬৫/২এস থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলবাড়ি এলাকায়।
অভিযানে নেতৃত্ব দেন জেসিও নায়েব সুবেদার মোঃ নিজাম উদ্দিন। তার সঙ্গে টহল দলে ছিলেন হাবিলদার মোঃ কালাম, হাবিলদার জাহাঙ্গীর আলম, নায়েক মোঃ কাবির আলী, ল্যান্স নায়েক মোঃ রাজু আহমেদ, ল্যান্স নায়েক মোঃ শফিকুল ইসলাম এবং সিপাহী মোঃ এনায়েত ইসলাম।
অভিযানকালে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৬২ বোতল ভারতীয় মদসহ ২ জন কে আটক করে, তাদের কাছ থেকে উদ্ধার করা ভারতীয় ব্রান্ডটের ৬২ বোতল মদ, উদ্ধারকৃত মদের মধ্যে ছিল রয়েল গ্রীন, ম্যাজিক মোমেন্টস, রয়েল স্টাগ ও অফিসার চয়েজ।
এছাড়া দুটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড, একটি হাতঘড়ি এবং নগদ অর্থ জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ২৮ হাজার ৯৩০ টাকা।এ ঘটনায় আটক দুইজন হলেন— মোঃ মনিরুজ্জামান (৩২) ও মোঃ শাহীন মিয়া (২৭)।
তাদের বাড়ি রৌমারী উপজেলার রতনপুর গ্রামে।বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে ও ও বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

