
ওমর ফারুক
নরসিংদীর নবাগত জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি দল ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।
সৌজন্য সাক্ষাতে প্রতিনিধি দলের পক্ষে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ডা. মো. আবু কাউছার সুমন এবং প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার। এ সময় তারা বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, শিক্ষার্থীদের শিক্ষা ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করেন।
প্রতিনিধি দল বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনার বিষয়গুলো জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। একইসঙ্গে প্রতিষ্ঠানটির উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন।
জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিদ্যালয়ের উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য কাজ করার গুরুত্ব তুলে ধরে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সৌজন্য সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠানটির উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

