ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদীর করিমপুর ইউনিয়নের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে করিমপুর থেকে বাউশিয়া সংযোগ সড়কের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

নরসিংদী মাটি ও মানুষের জননন্দিত নেতা, নরসিংদী সদর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব খায়রুল কবির খোকন এমপি মহোদয়ের নির্দেশনায় আজ এই গুরুত্বপূর্ণ সড়কটির নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য ও করিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম মনির।

এ সময় উপস্থিত ছিলেন করিমপুর বাজার কমিটির সভাপতি আলহাজ্ব জাহের মোল্লা, ঠিকাদার মোহাম্মদ রেজাউল করিম (রেজা)সহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী এই সড়কটি এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। নতুন করে সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে।

করিমপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।