নিউজ ডেস্ক
কুমিল্লা–সিলেট মহাসড়কে প্রাণহানি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে উল্লেখ করে রাস্তাটি দ্রুত প্রশস্ত করার দাবি জানিয়েছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে ফ্লোর নিয়ে তিনি বলেন, সড়কটি ঘিরে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং তিনি নিজ এলাকায় গিয়ে মানুষের সামনে দাঁড়াতেও বিব্রতবোধ করছেন।
তিনি বলেছেন, আমি এলাকায় মুখ দেখাতে পারি না, এলাকার মানুষ আমাকে এখন বেঁধে রাখবে।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে ফ্লোর নিয়ে তিনি বলেন, সড়কটি ঘিরে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং তিনি নিজ এলাকায় গিয়ে মানুষের সামনে দাঁড়াতেও বিব্রতবোধ করছেন।
তিনি বলেছেন, আমি এলাকায় মুখ দেখাতে পারি না, এলাকার মানুষ আমাকে এখন বেঁধে রাখবে।
সংসদ সদস্য বলেন, সড়কটি ছয় লেনে উন্নীত করার কথা থাকলেও দীর্ঘদিন ধরে অগ্রগতি নেই। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করলে প্রশাসনিক জটিলতার কথা জানানো হয় এবং গত ১২ বছরেও কার্যত কোনো কাজ হয়নি বলে তিনি অভিযোগ করেন। পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল তাকে বিধি অনুযায়ী নোটিশ দেওয়ার পরামর্শ দেন।
তিনি জানান, সেটিই সবচেয়ে যথাযথ প্রক্রিয়া, যেখানে মন্ত্রী পরে জবাব দিতে পারবেন এবং বিষয়টি কার্যপদ্ধতি অনুযায়ী এগোবে।

