নিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সাময়িকী টাইম-এর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় উঠে এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম।বুধবার ২০২৬ সালের বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির ওই তালিকা প্রকাশ করেছে মার্কিন এ সাময়িকী। এতে ‘লিডারস’ ক্যাটাগরিতে ১৬তম অবস্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
এই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি প্রভৃতি প্রভাবশালী নেতাদের পাশেই রয়েছে তারেক রহমানের নাম।
তারেক রহমান সম্পর্কে টাইম-এর প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস আগেও তাকালে দেখা যায়, তারেক রহমান লন্ডনের দক্ষিণ-পশ্চিমের শান্ত এলাকায় নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন।
কিন্তু ২০২৪ সালে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ৫৭ বছর বয়সি এই রাজনীতিককে বিরোধী আন্দোলনের নেতা থেকে সম্ভাব্য জাতীয় নেতায় পরিণত করে—যে অবস্থান তিনি ১৭ বছর পর দেশে ফিরে ফেব্রুয়ারিতে বিশাল নির্বাচনী জয়ের মাধ্যমে বাস্তবে রূপ দেন।
জানুয়ারিতে টাইম-কে দেওয়া সাক্ষাৎকারে রহমান তখনও শোকাহত ছিলেন। তবে তিনি জানান, এই শোককে তিনি দেশের ১৭ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার কাজে লাগাতে চান এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে আবার সচল করতে চান।

