নিজস্ব প্রতিবেদক

নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আবারও নির্বাচনী মাঠে নামার ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ নারী নেত্রী সেলিনা আক্তার সেলি। তিনি এলাকাবাসীর কাছে সমর্থন ও দোয়া কামনা করেছেন।

সেলিনা আক্তার সেলি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও জনসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি দুইবার নরসিংদী সদর উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

এছাড়া শিলমান্দী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে টানা তিনবার সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। এক পর্যায়ে তিনি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি শিলমান্দী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত মহিলা সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন এবং নরসিংদী সদর উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ভূমিকা রাখছেন।

আসন্ন নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, “আমি সবসময় জনগণের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকতে চাই। এলাকার উন্নয়ন ও মানুষের সেবা নিশ্চিত করতে আবারও নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিনের অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা এবং মানবিক কর্মকাণ্ডের কারণে সেলিনা আক্তার সেলি ইতোমধ্যেই ভোটারদের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এই নারী নেত্রী।