
মোঃ কামরুল ইসলাম খান
ফুলপুরে আব্দুস সামাদ ( ৪৫) নামের এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানা পুলিশ ফোর্স শুক্রবার রাতে উপজেলার রাম ভদ্রপুর ইউনিয়ন এর চর বাহাদুরপুর এলাকায় মাদক ব্যবসায়ীর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেছে পুলিশ।
এই সময় তার কাছ থেকে ১০২ পিছ ইয়াবা উদ্ধার করা হয় গ্রেফতারকৃত আব্দুস সামাদ ঐ এলাকার মৃত আব্দুস সালামের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে মাদক আইনে দুটি মামলা রয়েছে , শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে

