হারুন শেখ
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলায় তিনটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি বেলাল শেখ (২৭) কে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (রাত) রামপাল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাগা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত বেলাল শেখ উপজেলার ভাগা গ্রামের শুকুর শেখের ছেলে।

পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে পূর্বে দায়ের করা তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেলাল শেখকে গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা পরোয়ানাগুলোও কার্যকর করা হচ্ছে।”তিনি আরও জানান, এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।