
মোস্তাফিজার রহমান
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (২ মে) দুপুর ১২ টায় উপজেলার ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয় (পাইলট)-এ রোটারী ক্লাব অব রংপুর সিনার্জি কর্তৃক নির্মিত “কমফোর্ট জোন” (ওয়াশরুম)-এর শুভ উদ্বোধন করা হয়েছে। প্রায় ৭ লক্ষ টাকা ব্যয়ে “কমফোর্ট জোন” (ওয়াশরুম)টি নির্মাণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও আধুনিক স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। রোটারী ক্লাব অব রংপুর সিনার্জির প্রতিষ্ঠাতা সভাপতি সাজাহান কবির-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,রোটারী ক্লাব অব রংপুর সিনার্জির সভাপতি মাহ্বুবুল আলম খান,সেক্রেটারি হাসনিন আখতার(এ্যানি),রোটারী ক্লাব অব রংপুর সিনার্জির সদস ডাক্তার মোঃ দেলোয়ার হোসেন দুলাল, ট্রেজারার মেহেবুবা ফেরদৌস, একেএম আব্দুস সালাম তুহিন,ইঞ্জিনিয়ার মাহবুব আলম খান,লালমনিরহাট রোটারীর প্রেসিডেন্ট কাসেম আলী, সদস্য রফিকুল ইসলাম, ফুলবাড়ী একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, প্রধান শিক্ষক রাহিবুল ইসলাম, প্রধান শিক্ষক লিয়াকত আলী প্রামানিক, সাবেক প্রধান শিক্ষক কানাই চন্দ্র সেন, গোলাম কিবরিয়া সরকার লাকু।
বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত ওয়াশরুম শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, আত্মবিশ্বাস ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে ছাত্রীদের জন্য এমন উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। রোটারী ক্লাব অব রংপুর সিনার্জির এই মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও শিক্ষাবান্ধব ও জনকল্যাণমূলক এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

