
মোঃ আশিকুর রহমান
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় মাদক সেবন করে জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৪ই মে রোজ সোমবার উপজেলার শিবপাশা ইউনিয়নের ধানহাটি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেওয়া হয়। অভিযানে সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ির সদস্যরা সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আজমিরীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন চৌধুরী। এ সময় অভিযুক্ত ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে আজমিরীগঞ্জ উপজেলায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।৷

