ওমর ফারুক
বার্তা সম্পাদক


নরসিংদী জেলা ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাফেজ সাইফুল ইসলাম। সম্প্রতি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়, যেখানে নেতৃত্বে রয়েছেন সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত।


নতুন ঘোষিত এই কমিটিতে হাফেজ সাইফুল ইসলামই একমাত্র সদস্য, যিনি পবিত্র কুরআনের হাফেজ হিসেবে পরিচিত। তাঁর এই বিশেষ যোগ্যতা সংগঠনের নেতাকর্মীদের মাঝে আলাদা গুরুত্ব তৈরি করেছে।


দলীয় সূত্রে জানা যায়, ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের মূল্যায়নের ভিত্তিতেই এই কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত সহ-সভাপতি হাফেজ সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।


নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেছেন। পাশাপাশি, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারা।