
ওমর ফারুক
নবগঠিত নরসিংদী জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাননি রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও ত্যাগী ছাত্রদল নেতা মোহাম্মদ জিহাদ সরকার। বিষয়টি নিয়ে জেলা ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
দলীয় নেতাকর্মীদের দাবি, বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনকারী জিহাদ সরকার দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে গিয়ে তিনি হামলা-মামলা ও নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখিও হয়েছেন। নরসিংদী কারাগার ভাঙার মামলার আসামি হিসেবেও তার নাম আলোচনায় আসে।
তৃণমূলের একাধিক নেতাকর্মী মনে করছেন, আন্দোলনে পরীক্ষিত ও রাজপথের লড়াকু নেতাদের মূল্যায়ন করা হলে সংগঠন আরও শক্তিশালী হতো। তাদের ভাষ্য, ত্যাগী নেতাদের বাদ পড়া সংগঠনের কর্মীদের মাঝে হতাশার জন্ম দিতে পারে।
তবে এ বিষয়ে জেলা ছাত্রদলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

