
ওমর ফারুক
নরসিংদী জেলা ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নরসিংদী জেলা শহীদ জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও রাজপথের সক্রিয় ছাত্রনেতা সারোয়ার হোসেন।
কমিটিতে স্থান পাওয়ার পর দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এক প্রতিক্রিয়ায় সারোয়ার হোসেন বলেন, “আমরা সব সময় নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাঈনুদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে আন্দোলন-সংগ্রাম করেছি। তার নেতৃত্বে রাজপথে থেকে দলের জন্য কাজ করেছি। আমি মাঈনুদ্দিন ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, “দলের সিনিয়র নেতৃবৃন্দের কাছে আমার একটাই চাওয়া— আমাদের প্রিয় বড় ভাই, যার সঙ্গে দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করেছি, সেই মাঈনুদ্দিন ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে দলে যথাযথ মূল্যায়ন করা হোক।”
সারোয়ার হোসেনের এ পদপ্রাপ্তিকে কেন্দ্র করে জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

