নুরুল কবির
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার উপজেলার ছদাহা ইউনিয়নের মাহালিয়া শহিদের নালা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সংঘটিত এ ঘটনার পর রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় ভিকটিমদের উদ্ধার করে। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ছদাহ ইউনিয়নের সিন্দুপ্যা পাড়ার মো. ছৈয়দ (১৫, বাজালিয়া ইউনিয়নের উত্তর পাহাড় এলাকার মো. রাকিব (২০) ছদাহ ইউনিয়নের সিন্দুপ্যা পাড়ার মো. মানিক ইসলাম (২০) এবং পূর্ব ছদাহ এলাকার আব্দুর রহিম (১৮)।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্থানীয় সচেতন মহল এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।