
ওমর ফারুক
মাধবদীর চরদিঘলদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে সমাজসেবক, তরুণ উদ্যোক্তা ও যুবনেতা আজিজুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।
প্রার্থিতা ঘোষণার পর থেকেই ইউনিয়নজুড়ে তার পোস্টার ও প্রচারণা স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। “আসুন, একসাথে গড়ি ভবিষ্যতের চরদিঘলদী” স্লোগানকে সামনে রেখে তিনি একটি শিক্ষাবান্ধব, নিরাপদ, উন্নয়নমুখী ও শান্তিপূর্ণ ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
আজিজুল ইসলাম চরদিঘলদী ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার জাহাঙ্গীর আলমের ছেলে। স্থানীয়দের দাবি, সাধারণ মানুষের পাশে থাকা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে তরুণদের মধ্যে তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।
এদিকে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আশা করছেন, যোগ্য নেতৃত্বের মাধ্যমে চরদিঘলদী ইউনিয়ন আরও আধুনিক ও উন্নয়নশীল হয়ে উঠবে।

