মোঃ কামাল হোসেন
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর স্বজনদের সাথে মারমুখী ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে দায়িত্বরত উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী আন্দুলবাড়িয়া গ্রামের কামাল হোসেন গত সোমবার টিএইচও বরাবর একটি লিখিত অভিযোগ জমা দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ মে রাত সাড়ে ৩ টায় কামাল হোসেনের পিতা রমজেত আলী অসুস্থ হলে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। ঐ সময় জাহাঙ্গীর হোসেন জরুরী বিভাগে ডিউটিতে ছিলেন।রোগীর অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত চিকিৎসা সেবার জন্য কামাল হোসেন তাকে অনুরোধ করলে জাহাঙ্গীর হোসেন তার উপর ক্ষিপ্ত হয়ে যায়। অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারমুখী আচরণ করে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগী বলেন, চিকিৎসকের মত গুরুত্বপূর্ণ যায়গায় থেকে রোগীর স্বজনদের সাথে এমন আচরণ কখনই কাম্য নয়।এই বিষয়ে চিকিৎসকদের আরও বেশি সচেতন হতে হবে।
জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,পারিবারিক কিছু সমস্যার কারণে মানুসিক দুশ্চিন্তায় ছিলাম।যার কারনে মেজাজ ঠিক রাখতে পারিনি। তার সাথে কিছুটা খারাপ আচরণ হয়ে গেছে। ভবিষ্যতে এই বিষয়ে সচেতন থাকবো।
জীবননগর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ফাহমিদা আক্তার রুনা বলেন, রোগীর স্বজনদের সাথে অশোভন ও মারমুখী আচরণের একটি লিখিত অভিযোগ পত্র পেয়েছি।এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য দায়িত্বরত চিকিৎসকের সতর্ক করা হয়েছে।

