মোঃ আশিকুর রহমান
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় মাদক সেবন করে জনশৃঙ্খলা বিনষ্ট করার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলার ৪নং কাকাইলছেও ইউনিয়নের নরজাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। ৮ই জুন রোজ সোমবার ১২.৩০ মিনিটে  পুলিশ সদস্যদের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আজমিরীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জসিম উদ্দিন চৌধুরী।

প্রশাসন সূত্রে জানা যায়,উপজেলার কাকাইলচেও ইউনিয়নের নরজাকান্দা গ্রামের  মৃত হাজী বারিক মোল্লা ছেলে, ইয়াছিন মোল্লা( ২৫)  মাদক সেবন করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করছিলেন। জনগণের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে এই দণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ফেইসবুক থেকে  জানায়“মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার ও সমাজের জন্যও ভয়াবহ ক্ষতির কারণ। এমন পরিস্থিতি যেন আর না আসে, যখন কোনো বাবা-মাকে নিজের সন্তানের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে বাধ্য হতে হয়।

প্রশাসন আরও জানায়, মাদকের ভয়াল ছোবল যেন আর কোনো সম্ভাবনাময় তরুণের ভবিষ্যৎকে ধ্বংস করতে না পারে, সেজন্য মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।