আবদুর রহমান
সম্পাদক

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘সি’-তে বহুল প্রতীক্ষিত ম্যাচে শক্তিশালী ব্রাজিল এবং মরোক্কো ১-১ গোলে ড্র করেছে।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ছিল উত্তেজনা, গতি এবং কৌশলগত লড়াইয়ে ভরপুর। ম্যাচের ২১তম মিনিটে ইসমাইল সাইবারী মরক্কোর হয়ে এগিয়ে যান । ব্রাজিলের রক্ষণভাগের ফাঁক কাজে লাগিয়ে তিনি দুর্দান্ত ফিনিশে দলকে লিড এনে দেন।

০-১ গোলে পিছিয়ে পড়ার পর আক্রমণের তীব্রতা বাড়ায় ব্রাজিল। ৩২তম মিনিটে তারকা ফরোয়ার্ড ভিনিয়াস জুনিয়র সমতা ফেরান এবং ম্যাচে ব্রাজিলকে ফিরিয়ে আনেন। দ্বিতীয়ার্ধে ব্রাজিল বলের দখলে এগিয়ে থাকলেও মরক্কোর সংগঠিত রক্ষণ ও দ্রুত পাল্টা আক্রমণ তাদের বেশ কয়েকবার বিপাকে ফেলে।

মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু গুরুত্বপূর্ণ কয়েকটি সেভ করে দলের জন্য মূল্যবান এক পয়েন্ট নিশ্চিত করেন। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি-এর দল ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে নামলেও মরক্কোর দৃঢ়তা তাদের পূর্ণ তিন পয়েন্ট পেতে দেয়নি। অপরদিকে মরক্কো আবারও প্রমাণ করেছে যে তারা বড় দলগুলোর বিপক্ষে সমানতালে লড়াই করতে সক্ষম। এই ড্রয়ের ফলে গ্রুপ ‘সি’-তে নকআউট পর্বে ওঠার লড়াই আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। ব্রাজিলের পরবর্তী ম্যাচ হাইতি’র বিপক্ষে, আর মরক্কো মুখোমুখি হবে স্কটল্যান্ড এর সাথে।