নুরুল কবির
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ভাটিয়ারিস্থ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) অনুষ্ঠিত ৯০তম দীর্ঘমেয়াদি কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এসময় বিশ্বের বিভিন্ন দেশের মিলিটারি একাডেমির কমান্ডিং অফিসারসহ দেশি-বিদেশি সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এ আয়োজনে অংশ নিয়ে এমপি শাহজাহান চৌধুরী নবীন সেনা কর্মকর্তাদের কমিশনপ্রাপ্তির মুহূর্ত প্রত্যক্ষ করেন এবং তাদের পেশাগত জীবনের সফলতা কামনা করেন।