মোঃ মোবারক হোসেন
নিজস্ব প্রতিবেদক

‘আর্থিক সাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে প্রাইম ব্যাংক পিএলসি’র নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৪ জুন) সকালে মনোহরদী বাইপাস রোডের মান্নান প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রাইম ব্যাংক পিএলসি’র শিবপুর শাখার অধীনে ড্রীম সুজের পরিচালনায় এ আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে মো. হাদিউল ইসলামের সভাপতিত্বে এবং প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং নরসিংদী জোনের ইনচার্জ মো. জামরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আউটলেটটির উদ্বোধন করেন প্রাইম ব্যাংক পিএলসি’র শিবপুর শাখার ব্যবস্থাপক (এভিপি) মো. আনেয়ার হোসেন।

এ সময় বক্তব্য দেন প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং মনোহরদী আউটলেটের ব্যবস্থাপক মো. ছারুয়ার আলম আকন্দ ফিরুজ, ফোরকান উদ্দিন, টিপু সুলতান, ডা. বাদল, হায়দার, মাসুদ ও মিজানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন পঞ্চাশকুড় দাখিল মাদ্রাসার সুপার ফোরকান উদ্দিন।উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বাজার ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এজেন্ট ব্যাংকিং সেবা গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন এ আউটলেটের মাধ্যমে মনোহরদী এলাকার মানুষ সহজে ও নিরাপদে বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।