মোঃ মোবারক হোসেন
নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। 

নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন  মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক,সাবেক ছাত্র নেতা, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিবারের বর্তমান প্রজন্ম,ঐতিহ্যবাহী ভূইয়া পরিবারের সন্তান, সৎ, মেধাবী ও পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যাক্তিত্ব,বিশিষ্ট শিক্ষানুরাগী,দাতা ও সনাজসেবক আরিফুল ইসলাম ভূইয়া। 

এডহক কমিটি অনুমোদনপত্র ইস্যুর তারিখ থেকে ছয় মাসের জন্য কার্যকর থাকবে। অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে আরিফুল ইসলাম ইসলাম ভূইয়া, সাধারণ শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. আওলাদ হোসেন ভূইয়া এবং অভিভাবক সদস্য হিসেবে ছাদিকুর রহমান মনোনীত হয়েছেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

গত ১৫ জুলাই  ২০২৬ তারিখে এ অনুমোদনপত্র জারি করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, সভাপতি আরিফুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে নবগঠিত এডহক কমিটি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা এবং নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সভাপতি নির্বাচিত হওয়ায় আরিফুল ইসলাম ভূইয়া বলেন,আমি প্রথমেই মহান রাব্বুল আলামিনের কাছে লাখো-কোটি শুকরিয়া জানাই এবং তারপর মনোহরদী-বেলাব আসনের সংসদ সদস্য মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো.সাখাওয়াত হোসেন বকুল মহোদয় এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

তিনি আরোও বলেন, আমি আমার সততার মাধ্যমে অত্র বিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্য অক্ষুন্ন রেখে, বিদ্যালয়ের শিক্ষা, শৃঙ্খলা, সার্বিক উন্নয়ন এবং শিক্ষার আলোয় আলোকিত করে বিদ্যালয়কে নতুন উচ্চতায় পৌঁছে দিতে আমার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে।