
বিজয় কর রতন
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা কান্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চাপাতি সহ ৩ ভারাটে, কিলার কে গ্ৰেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি,হত্যার মিশন নিশ্চিত করতে ঢাকা থেকে এদের আনা হয়েছিল।
বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে মিঠামইন সদর বেড়িবাঁধ এলাকায় জাহাঙ্গীর আলমের নিজ বাস ভবন (খামারবাড়ি) সামনে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হামলায় তার সঙ্গে থাকা বিএনপি কর্মী হাদিস মিয়া নামের এক ব্যক্তি ও গুরুতর জখম হয়েছে।
পুলিশ জানিয়েছেন, গ্ৰেফতারকৃতরা কেউ স্থানীয় বাসিন্দা নয় তারা হলেন বরগুনার জেলার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্ৰামের মোঃ হেলাল ( ২৫) , লক্ষিপুরের রামগঞ্জ উপজেলার দুধরাজপুর গ্ৰামের মোঃ মহিন উদ্দিন ( ৩২) এবং একই উপজেলার মধ্যে পাড়া গ্ৰামের মোঃ সাকিল হোসেন ওরফে শাহীন ( ২৫) ।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার ( ১৫) ই জুলাই রাত সাড়ে নয়টায় মিঠামইন বাজারে দলীয় কর্মীদের সাথে বৈঠক শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীর। বাড়ির সামনে মোটরসাইকেল থেকে নামতেই পূর্বে থেকে ওত পেতে থাকা ৩ দুর্বৃত্ত ধারালো চাপাতি ও অন্যান্য অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তাকে। জাহাঙ্গীর কে রক্ষা করতে গেলে সঙ্গে থাকা বিএনপির কর্মী হাদিস মিয়াকে কুপিয়ে আহত করা হয়। ধস্তাধস্তির একপর্যায়ে হামলাকারীদের মধ্যে হেলাল নামের একজনকে ধরে ফেলেন হাদিস মিয়া।
গুরুতর আহত অবস্থায় জাহিদুল আলম জাহাঙ্গীর ও হাদিস মিয়াকে প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রাত ১১ টা ৩০ মিনিটে জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর কে মৃত ঘোষণা করেন। এছাড়াও আহত হাদিস মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক আনন্দ বসাক বলেন, রাত সাড়ে ১১ টার দিকে জাহিদুল আলম জাহাঙ্গীর কে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আসার আগে তার মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, আহত জাহাঙ্গীর ও হাদিসের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় ঘটনা স্থলে চাপাতি সহ একজনকে আটক করা হয়। পরে করিমগঞ্জের বালিখলা এলাকা থেকে অভিযান চালিয়ে আরো ২ সন্দেহভাজন কে আটক করে পুলিশ। হত্যা কান্ডের নেপথ্যের পরিকল্পনাকারী কারা এবং কি উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে তা তদন্ত করা হচ্ছে।
হত্যা কান্ডের পর দ্রুততম সময়ে খুনিদের গ্রেফতারের বিষয়ে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মনোয়ার মাহমুদ বলেন, গ্ৰেফতার হওয়া আসামীরা কেউ এ এলাকার বাসিন্দা নয়। তারা ঢাকা থেকে এসেছে। প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে, তাদের ভাড়া করে এ হত্যা কান্ডের জন্য আনা হয়েছে। একজন আসামী কে চাপাতি সহ হাতে নাতে ও বাকী ২ জন কে অভিযান চালিয়ে গ্ৰেফতার করা হয়েছে।
ওসি আরো বলেন, হত্যার মূল কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে । দ্রুতই রহস্য উদঘাটন করা হবে ইনশাআল্লাহ। নিহত বিএনপি নেতার ময়নাতদন্তের কাজ সম্পন্ন হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ মিয়া জানান, আজ বাদ এশা কিশোরগঞ্জ শহিদি মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামী কাল শুক্রবার বাদ জুম্মা মিঠামইন হ্যালিপেড মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
কিশোরগঞ্জ-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান জাহাঙ্গীরের মৃত্যু তে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকবার্তায় বলেছেন, জাহাঙ্গীরের মতো আরেকটা জাহাঙ্গীর মিঠামইনে কখনোই হবে না। তিনি তার খুনিদের বিচার সহ এর পিছনে কাদের হাত রয়েছে তাদের কে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। আগামীকাল শুক্রবার দ্বিতীয় জানাজায় তিনি উপস্থিত থাকার কথা রয়েছে।

