
মোঃ আশিকুর রহমান
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের কালনী নদীতে কুমির দেখা গেছে। এ ঘটনায় নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।স্থানীয়রা জানান, শুক্রবার দুপোরে বদলপুর ইউনিয়নের কালনী নদীর তীরে কয়েকজন জেলে ও পথচারী পানির মধ্যে একটি বড় আকৃতির কুমির দেখতে পান।
কুমিরটি কিছু সময় নদীর কিনারে ভেসে থেকে পরে পানিতে ডুব দেয়।এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামের শত শত মানুষ নদীর পাড়ে ভিড় জমান। অনেকে মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছরিয়ে দেয়।
আকস্মিক কুমিরের দেখা মেলায় জেলে, নৌকার মাঝি ও গোসল করতে আসা মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা প্রশাসনের কাছে নদীতে নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

