
আবদুর রহমান
বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শুক্রবার (২৪ জুলাই) স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে সংবিধানের বিধান অনুযায়ী পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধানের বিধান অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
রাষ্ট্রপতির কার্যালয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি-সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সাম্প্রতিক চিকিৎসা পরীক্ষায় তার “Autonomic Neuropathy” ধরা পড়ে, যার কারণে মাঝে মাঝে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এসব শারীরিক জটিলতার কারণে সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না উল্লেখ করে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
মোহাম্মদ শাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তার সাংবিধানিক মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত থাকার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার প্রায় দুই বছর আগেই তিনি পদত্যাগ করলেন।
সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সেই অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।রাষ্ট্রপতির পদত্যাগ দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দিয়েছে। তবে সরকারি ঘোষণায় পদত্যাগের কারণ হিসেবে স্বাস্থ্যগত জটিলতার বিষয়টিই উল্লেখ করা হয়েছে।

