মোঃ কামাল হোসেন
জীবননগরের আন্দুলবাড়িয়া ইউনিয়ন নিকাহ, বিবাহ রেজিস্ট্রার কাজি ও হাসাদাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক খন্দকার মনিরুজ্জামান মনি বিরুদ্ধে এক যুবতিকে শ্লীনতাহানির অভিযোগে উত্তোজিত জনতা আটক করে গনধোলাই দিয়েছে।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জনতা বাজারের প্রাণ কেন্দ্র দোয়েল চত্বর থেকে তাকে আটক করে কাঁচামালের আড়ৎ ঘরে নিয়ে নিয়ে এ গনধোলায় দেয়। অবশেষে অভিযুক্ত কাজি আটক থাকার এক ঘন্টা পর নিজের দোষ স্বীকার করে মুক্ত হয়েছে। তার বিরুদ্ধে নিকাহ, বিবাহ, তালাক নামায় অতিরিক্ত অর্থ আদায় ও বাল্য বিয়ে পড়ানো অভিযোগ উঠেছে। এ অভিযোগ তুলে ধরে স্থানীয় জনতা অবিলম্বে তার কাজি রেজিস্ট্রারের লাইন্সেস বাতিল করার দাবী জানিয়েছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, আন্দুলবাড়িয়া বাজার পাড়ার ১৯ বছর বয়সী এক যুবতি তার পিতার সাথে গত মঙ্গলবার বিকালে আন্দুলবাড়িয়া ইউনিয়ন রেজিস্ট্রার কাজি খন্দকার মনিরুজ্জামান মনি অফিসে তালাক নামার প্রয়োজনীয় কাগজ নিতে যান। এ সময় কাজি মনিরুজ্জামান মনি তার পিতাকে অফিস কক্ষে বসিয়ে রেখে ওই যুবতিকে গুপ্ত কক্ষে নিয়ে শ্লীনতাহানি করে। গতকাল বুধবার ওই যুবতি কাজির বিরুদ্ধে এ অভিযোগ তুলে ধরলে পরিবারের সদস্যরা ক্ষুদ্ধ হয়ে উঠে। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কাজি খন্দকার মনিরুজ্জামান মনি বাজারের এলে তাকে স্থানীয় জনতা আটক করে কৃতকর্মের দায়ে গনধোলয় দেয়। পরে কাঁচামালের আড়ৎ নিয়ে আটক রেখে দ্বিতীয় দফা ধোলায় দেয়া হয়। অবশেষে উপস্থিত জনতার সামনে কৃতকর্মের দায় স্বীকার করে তিনি মুক্ত হন।
এ বিষয়ে জানতে চাইলে খন্দকার মনিরুজ্জামান মনি বলেন, আমার মামাতো বোন তো, তাই গায়ে হাত দিয়ে জানতে চেয়েছিলাম তুমি স্বামীর বাড়িতে যাবা কি না। গায়ে হাত দিয়ে জানতে চাওয়া আমার অপরাধ হয়েছে। নাম প্রকাশে অনইচ্ছুক এক ব্যক্তি বলেন, আমরা তাকে হুজুর নামে সন্মান করতাম। এখন তিনি নারী কেলেংস্কারীর দায়ে হুজুর নামের কলংস্ক। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক নারী কেলেংস্কারীর অভিযোগ উঠেছে। তবে তৎক্ষনিক সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

