
আহসানুল হক নয়ন
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাউতলী এলাকার বাসিন্দা শহীদ মিয়ার ছেলে নয়ন (২২)কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, নয়নের বিরুদ্ধে এলাকায় ছিনতাই, চুরি এবং ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ২নং শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বেলাল হোসেনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত নয়নের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

