
ওমর ফারুক
নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রকাশ্যে মিছিলের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে নরসিংদী জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
শুক্রবার (৭ আগস্ট) রাতে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বেলা এবং মাধবদী থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী তরিকুল ইসলামের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ জানায়। এসময় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে মিছিলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে নরসিংদী জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের প্রকাশ্য কার্যক্রম মেনে নেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

