
ওমর ফারুক
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাইনউদ্দিন ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে নরসিংদী জেলা ছাত্রদল নেতা ইমতিয়াজ আহমেদ বশিরের নেতৃত্বে জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফাতিন আলম নাফি ও সারোয়ার হাসান, সহ-সাধারণ সম্পাদক আজিজুল হক সিহাব, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সদস্য তাসিন আহমেদ, বিএজেএম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. মুবিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু, শহর ছাত্রদল নেতা রাজু, সদর থানা ছাত্রদল নেতা মুন্নাসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা দলীয় ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

