
ওমর ফারুক
নরসিংদী জেলার মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত হয়েছেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আল আমিন।
মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ীদের শনাক্ত ও গ্রেপ্তার এবং মাদকবিরোধী অভিযান পরিচালনায় দক্ষতা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনকালে এএসআই মো. আল আমিন নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তার এ অর্জনে সহকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। পাশাপাশি মাদক নির্মূলে পুলিশের চলমান কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মাদকবিরোধী অভিযানকে আরও কার্যকর করতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যেতে চান তিনি। ভবিষ্যতেও মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নরসিংদীকে মাদকমুক্ত রাখতে পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা।

