মোঃ কামরুল ইসলাম খান
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে ছয়টি বাইসাইকেল উপহার দিয়েছে উপজেলা প্রশাসনতারা হলেন রূপসী ইউনিয়নের আমীতল গ্রামের রীপা রানী, ভাইটকান্দি ইউনিয়নের দারুয়ায়ী গ্রামের ঋতু দফো ও অন্বেষা পরি মারাক, ফুলপুর ইউনিয়নের পূর্ব বাধাই গ্রামের অনামিকা রানী,রহিমগঞ্জ ইউনিয়নের কিসমত বেরুয়া গ্রামের প্রগতি চিড়ান এবং ফুলপুরের একই এলাকার কৃপা রেমা।

নির্বাচিত শিক্ষার্থীরা বিভিন্ন বিদ্যালয়ের পঞ্চম থেকে দশম শ্রেণিতে পড়াশোনা করছে। তাদের মধ্যে কয়েকজনকে দূরবর্তী এলাকা থেকে বিদ্যালয়ে যাতায়াত করতে হয়।

ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক সাধনা ত্রিপুরা জানান,পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং পড়াশোনায় উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।


স্থানীয় অভিভাবক ও সুধীজনেরা বলছেন, এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে যাতায়াতের পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে।