নিজস্ব প্রতিবেদক
গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত গ্রিস্টার পাতাবাহার কোম্পানি সংক্রান্ত সংবাদের সংশোধিত করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে প্রকাশিত সংবাদের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরা হয়।
প্রকাশিত সংবাদের পর বিষয়টি নিয়ে খোঁজ নিয়ে জানা গেছে, গ্রিস্টার পাতাবাহার কোম্পানি নিজস্বভাবে উৎপাদিত মশার কয়েল ও অন্যান্য খাদ্যসামগ্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রণীত নীতিমালা ও বিধি-বিধান অনুসরণ করে তৈরি করে থাকে। প্রতিষ্ঠানটি সুলভ মূল্যে এসব পণ্য বাজারজাত করে সুনামের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে বলেও দাবি করা হয়।
কোম্পানির পক্ষ থেকে আরও বলা হয়, গ্রিস্টারের নিজস্ব উৎপাদিত পাতাবাহার মশার কয়েল, কনফিডেন্স মশার কয়েল, তুলসী পাতা মশার কয়েল, কয়লা মশার কয়েলসহ অন্যান্য খাদ্যপণ্যের মান ও নির্ভেজালতা নিশ্চিত করার বিষয়ে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে।
এসব পণ্যের মান নিশ্চিত হওয়ায় গ্রিস্টার কোম্পানির ব্র্যান্ডগুলো দেশের বাজারে গ্রাহকদের আস্থা অর্জন করেছে এবং মশার কয়েলের বাজারে প্রতিষ্ঠানটি শীর্ষস্থান ধরে রেখেছে।

