মোঃ কামরুল ইসলাম খান
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুর উপজেলার রাম ভদ্রপুর ইউনিয়নে মৎস্য খামারের (ফিসারি) মাছ নিধন বা বিষপ্রয়োগের ঘটনাকে কেন্দ্র করে এক গভীর ষড়যন্ত্রের জাল বোনা হয়েছে। মূল ঘটনা আড়াল করে সম্পূর্ণ ভিন্ন ইস্যু সামনে এনে আন্দোলন ও অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা চালাচ্ছে একটি কুচক্রী মহল। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—ঘটনার প্রাথমিক পর্যায়ে মাছ মারার দায় অন্য একটি পক্ষের ওপর থাকলেও, পরবর্তীতে ষড়যন্ত্রমূলকভাবে ঘুরেফিরে নির্দোষ ব্যক্তি সামাদের ওপর মিথ্যা অভিযোগ চাপানো হচ্ছে।

অনুসন্ধানে জানা যায়, এই মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের নেপথ্যে মূল কলকাঠি নাড়ছেন কাজল নামের এক ব্যক্তি। তিনি নিজের স্বার্থ হাসিল ও দায় এড়াতে সরাসরি সম্পৃক্তদের আড়াল করে ১০ লক্ষ টাকার বিনিময়ে দূরবর্তী একদল ভাড়াটে লোকজনকে মাঠে নামিয়েছেন।

সামাদকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর এই মিশনে নগদ অর্থের বিনিময়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নেতৃত্ব দিচ্ছেন ৯ জন মূল ব্যক্তি। তাঁরা হলেন:১. আব্দুল২. আশ্রাফুল৩.মোখলেছ ৪. সিদ্দিক ৫. কবির ৬. রফিকুল ইসলাম ৭. আলাল উদ্দিন ৮. রতন এবং ৯. মানিক।

এছাড়াও নাম না জানা আরও বেশ কয়েকজন ব্যক্তি এই অর্থ লেনদেন ও ষড়যন্ত্রের সাথে সরাসরি জড়িত রয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সামাদ এ বিষয়ে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে জানান, তিনি এই মাছ মারার ঘটনা বা এর পেছনের কোনো বিষয়ের সাথেই বিন্দুমাত্র জড়িত নন। মূল ঘটনা থেকে জনমানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে এবং কাজল ও তাঁর সহযোগী ভাড়াটে গোষ্ঠী তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলির পাঠা বানানোর অপচেষ্টা চালাচ্ছে।

তাই ​এলাকাবাসী ও সচেতন মহলের কাছে আমার অনুরোধ প্রকৃত ঘটনা তদন্ত করে এই ষড়যন্ত্রের মূল হোতা কাজলসহ ১০ লক্ষ টাকার বিনিময়ে যুক্ত হওয়া ভাড়াটে চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।