ওমর ফারুক
বার্তা সম্পাদক

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ, সেলাই মেশিন ও স্কুল ব্যাগ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, হেল্থ কার্ড, কৃষি কার্ডসহ যারা সুবিধা বঞ্চিত তাদের কথা চিন্তা করে বিশেষ বিবেচনায় প্রধানমন্ত্রী জনহিতকর কাজ করে যাচ্ছেন। এর সুফল ক্রমে ক্রমে দেশের মানুষ পাচ্ছে। দেশের সম্পদ সীমিত, এই সীমিত সম্পদকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।


বিগত সরকারের সমালোচনা করে মন্ত্রী আরও বলেন, বিগত সময়ে দিনের ভোট রাতে, ভুয়াভোট, টাকার বিনিময়ে ভোট ও মৃত ব্যক্তির ভোট দিয়ে সরকার গঠন করা হয়েছে। আমরা সেই রকম ভোট দিয়ে নয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ভোটে, মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছি।

জনগণের সরাসরি ভোটে, কোটি কোটি মানুষের ভোটে, দুই তৃতীয়াংশ ভোট পেয়ে তারেক রহমান সরকার গঠন করেছে। আমরা জবাবদিহি সরকার গঠন করেছি। কারো দয়ায় নয়, ভোটের কারচুপির মাধ্যমে নয়, সঠিক, নিরপেক্ষ ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছি। আমাদের একটু সুযোগ দিতে হবে। অবহেলিত সুবিধা বঞ্চিত মানুষের কথা আগে চিন্তা করে কাজ করেন।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী ফুলকাম বাদশা, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেজওয়ান আহমেদ, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আ: ছাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ন সম্পাদক বাহাউদ্দীন ভুইয়া, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি এড কানিজ ফাতিমা, শ্রমিক দলের সভাপতি আলামিন ভুইয়া, যুবদলের সাবেক আহবায়ক নিছার আহমেদ খান, বর্তমান সভাপতি এড. আব্দুল বাছেদ, সাধারণ সম্পাদক মাসুদ খানও ছাত্রদল সভাপতি নাজমুল আলম সোহাগসহ অন্যরা।


আলোচনা শেষে অতিথিগণ উপজেলার অসহায় মানুষের মাঝে নগদ অর্থ, সেলাই মেশিন ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন এবং ছয়দরিয়া বিলে পোনা মাছ অবমুক্ত করেন।