
বিজয় কর রতন
মিঠামইন উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রৌশন আরা চৌধুরী অবসর জনীত বিদায় অনুষ্ঠান ব্যাতিক্রমীভাবে পালন হয়েছে।মিঠামইনে আনুষ্ঠানিক ভাবে কোন বিদ্যালয়ে শিক্ষক/শিক্ষিকার বিদায় অনুষ্ঠান এই প্রথম। অনেক শিক্ষক/ শিক্ষিকার অবসর জনীত কারণে বিদায় অনুষ্ঠান হলেও জনপ্রিয় এই প্রধান শিক্ষকা রৌশন আরার সহকর্মীরা তাকে সম্মানজনক বিদায়ের আয়োজন করেছেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী, অভিভাবক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ গন্যমান্য ব্যক্তিগন , সাংবাদিক সহ পার্শ্ববর্তী উপজেলার শিক্ষক/ শিক্ষিকা ও শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মিঠামইন উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
মিঠামইন উপজেলা শিক্ষা কর্মকর্তা মাফুজ মিয়া (ভারপ্রাপ্ত) এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী জান্নাত ইশা, নিরব আহমেদ অংকন (ছাত্র) , মোঃ তাজুল ইসলাম, (অভিভাবক) ঝরেশ চন্দ্র দাস,( শিক্ষক) ,মোঃ সাহাবুদ্দিন ( শিক্ষক) ,মোঃ ইয়াকুব আলী (অভিভাবক), নূরে আলম, ( শিক্ষক), উত্তম কুমার দাস ( শিক্ষক ও সাধারণ সম্পাদক উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি) , দেওয়ান জহির ইয়ার চৌধুরী ( সাধারণ সম্পাদক উপজেলার প্রধান শিক্ষক সমিতি) , মোঃ নূরুল আমিন ( সভাপতি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি) , হাবিবা আক্তার রিপা (শিক্ষিকা), মোঃ শাহরীল আলম তপন (সভাপতি মিঠামইন বাজার বনিক সমিতি) , এডভোকেট ফরিদ আহমেদ ( সাবেক চেয়ারম্যান মিঠামইন সদর ইউনিয়ন) , আহমেদ আলী চৌধুরী (সাবেক চেয়ারম্যান মিঠামইন) , ডঃ আব্দুর রহিম (ইনিস্ট্রাকটার উপজেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র) , মোঃ সাদিকুর রহমান (উপজেলা শিক্ষা কর্মকর্তা হোসেনপুর) , বিদায়ী শিক্ষিকা রৌশন আরা চৌধুরী (প্রধান শিক্ষক ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়) , অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, মাহবুব আলম সিদ্দিকী ( শিক্ষক) ।
অনুষ্ঠান শেষে সকল শিক্ষার্থী অভিভাবকগনকে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন শিক্ষক প্রতিনিধিগন । অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষক ও ছাত্র/ ছাত্রীরা অবসর জনীত বিদায় মেনে নিতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

