মোঃ আব্দুল খালেক
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার রৌমারীতে অভিযান চালিয়ে ৩ হাজার ৫০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট সহ ইউসূফ আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রৌমারী থানা পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮ টার রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের খঞ্জনমারা/ বাইশপাড়া ঘাট এলাকায় গোপন সংবাদের ভিওিতে রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম মোঃ জসির উদ্দিনের দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ইউসূফ আলীর হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে কালো জিপারযুক্ত প্যাকেটের ভেতর থেকে কমলা রঙের মোট তিন হাজার পাঁচশত (৩৫০০) পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার ইউসূফ আলী রৌমারী উপজেলার সদর ইউনিয়নের চর বামনের চর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

এ বিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন, “রৌমারী এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। মাদক কারবারে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রৌমারী ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাওসার আলী সাংবাদিকদের বলেন মাদকদ্রব্য আইনে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে এবং অভিযান অব্যাহত থাকবে।