
মোঃ আব্দুল খালেক
কুড়িগ্রাম জেলার রৌমারীতে থানা পুলিশের একটি চৌকস দলের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ বোতল অফিসার চয়েস মদসহ মোঃ আলম মিয়া (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ৩ টার দিকে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের রসুলপুর গ্রামে অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত আসামির বসতঘরের খাটের নিচ থেকে ৩৭৫ মিলিলিটারের ভারতীয় ৬ বোতল অফিসার চয়েস ব্রান্ডের মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ আলম মিয়া রসুলপুর গ্রামের মৃত তাহের আলীর ছেলে। এ ঘটনায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।বিষয়টি নিশ্চিত করে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে। মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি।”

