বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

মিঠামইন উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৮ ই নভেম্বর রবিবার ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বছরের প্রতিপাদ্য, “করবো সমবায়, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”।

দুপুর ১২ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবসের কর্মসূচির সূচনা হয়। এ সময় বিভিন্ন এলাকা থেকে সমবায় সমিতির সদস্যগন ও সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এক বিশাল আনন্দ শোভাযাত্রা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে অনুষ্ঠান স্থলে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মোঃ সৈয়দ হোসেন ( উপজেলা সমবায় কর্মকর্তা) , সমবায়ি বিভিন্ন সমিতির পক্ষ থেকে আলোচনায় অংশ নেন, মোছাঃ সালমা আক্তার,(সমবায়ী), নরোত্তম চৌধুরী ( সমবায়ী) জহুরা বেগম ( গ্ৰাম উন্নয়ন কমিটি) , বোরহান উদ্দিন ঠাকুর শরিফ( সমবায়ী) , কাশেম শিকদার ( সভাপতি উপজেলা শ্রমিক দল) , মামুন মজুমদার ( উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা) , অমিত কুমার পন্ডিত ( সিনিয়র মৎস্য কর্মকর্তা) , মোঃ ইব্রাহীম মিয়া ( মিঠামইন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ) , ডাঃ অমিত সাহা ( প্রানী সম্পদ কর্মকর্তা) , মোঃ আফতাব উদ্দিন ভূঁইয়া ( ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা বিএনপি) , মোঃ আব্দুল্লাহ মিয়া ( সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি) , প্রমুখ। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে সভাপতি ৩ জন শ্রেষ্ট সমবায়ী কে পুরষ্কার হাতে তুলে দেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব বাবু উত্তম কুমার দাস।