মোঃ আব্দুল খালেক
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের জেলার রৌমারী উপজেলার যাদুর চর ইউনিয়ের বকবান্দা নামা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ফরহাদ হোসেন রতন।

সম্প্রতি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় সংশ্লিষ্ট সদস্যদের সম্মতিতে তাকে সভাপতি নির্বাচিত করা হয়।সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

নবনির্বাচিত সভাপতি মো. ফরহাদ হোসেন রতন বলেন, বকবান্দা নামা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি। “বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এ জন্য শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন।সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের সংশ্লিষ্টরা জানান, নতুন ম্যানেজিং কমিটির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।